Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

জাবিতে গাঁজা-মদ সেবনে নিষেধাজ্ঞা, র‍্যাগিংয়ে চিরতরে বহিষ্কার

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 270

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গাঁজা-মদসহ যেকোনো ধরনের মাদকদ্রব্য সেবন এবং ব্যবসার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া, শিক্ষার্থীদের র‌্যাগিং করলে সাময়িক থেকে চিরতরে বহিষ্কার পর্যন্ত করা হবে বলে জানানো হয়েছে।

বিষয়টি শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম। ইতোমধ্যে পৃথক দুটি বিবৃতিতে এ বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(দ) অনুসারে ‌‌‘কোনো ছাত্র/ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস/বিভাগ/ইনষ্টিটিউট/আবাসিক হলে দেশী/বিদেশী মাদকদ্রব্য যেমন মদ, গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা বা অন্য যেকোনো ধরনের মাদকদ্রব্য পান/সেবন/ব্যবসা করতে পারবে না।’

এতে আরও বলা হয়, মাদকদ্রব্য সেবন বা ব্যবসা করা একটি শাস্তিযোগ্য অপরাধ। অপরাধের মাত্রা বিবেচনায় এর জন্য সর্বোচ্চ শাস্তি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, কিংবা আর্থিক জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে।

ওইদিন পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮ এর ৫(ঙ) ধারা অনুসারে ‘বিশ্ববিদ্যালয়ের হল, বিভাগ কিংবা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোনো জায়গায় Tease (টিজ)/র‍্যাগিং/নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা যাবে না।

এধরনের অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি সাময়িক হতে চিরতরে বহিষ্কার হতে পারে। এ বিষয়ে বিবৃতিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২১ সেপ্টেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে শ্রেণি কার্যক্রম শুরু হবে। নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য প্রশাসন কড়াকড়ি আরোপ করেছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবিতে গাঁজা-মদ সেবনে নিষেধাজ্ঞা, র‍্যাগিংয়ে চিরতরে বহিষ্কার

প্রকাশের সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫