গুরুত্বপূর্ণ সংবাদ:
খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেফতার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
- / 106
রাজধানীর খিলগাঁওয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মুক্ত বিরিয়ানির সামনে থেকে মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ ও ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসানকে গ্রেফতার করা হয়।
এছাড়া রাত পৌনে ১০টার দিকে তালতলা মার্কেটের সামনের রাস্তা থেকে খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবুকেও গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Tag :





















