Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রীতম–শেহতাজের বিবাহবিচ্ছেদ, কারণ জানালেন দুজন ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে শিক্ষার্থীর আমরণ অনশন

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে কাফনের কাপড় পরে আমরণ অনশনে বসেছেন আশাদুল ইসলাম নামে এক শিক্ষার্থী। পোষ্যকোটা বাতিল না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর সামনে অনশন শুরু করেন আশাদুল। এদিন রাত সাড়ে ৭টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে অনশন করতে দেখা গেছে।

অনশনকারী মো. আশাদুল ইসলাম সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদে ভিপি (স্বতন্ত্র) পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন তিনি।

অনশনের বিষয়ে আশাদুল ইসলাম বলেন, যেই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এতো রক্ত দেওয়া লেগেছে, সেই কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। পোষ্যকোটা সমূলে উৎপাটন করতে হবে। যতক্ষণ পর্যন্ত এটার সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো। ১৭ বছরের স্বৈরশাসন আমরা শিক্ষার্থীরা দূর করতে পারলে এই পোষ্যকোটা সিন্ডিকেটও আমরা ভাঙতে পারবো।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষায় ৬৮.৫ মার্ক পেয়ে আমাকে সংস্কৃত ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তি হওয়া লেগেছে। কিন্তু ওই একই বছর ৪০ মার্ক পেয়ে অনেকে পোষ্যকোটায় আইন-ইংরেজির মতো বিভাগে ভর্তি হয়েছিল। এই হিসাবে ৬০-৭০ মার্ক পেয়েও গ্রাম থেকে আসা অনেক শিক্ষার্থী ভালো ভালো বিভাগে ভর্তি হতে পারে না, কেউ আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় না। আমি চাই, এই বৈষম্যের অবসান হোক।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি, তাঁর খোঁজখবরও রাখছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে পোষ্যকোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় গায়ে শিক্ষার্থীর আমরণ অনশন

প্রকাশের সময় : ১২:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫