রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ব্রেন টিউমার ও ক্যানসারে চিকিৎসাধীন ইলিয়াস কাঞ্চনের সর্বশেষ অবস্থা জানালেন রোজিনা ঢাকার বাইরে বিনা খরচে ক্রিকেট শেখাবে বিসিবি! মুক্তির দিনেই ঢাকায় ‘জিটিএ ৬’ খেলার সুযোগ দিল গিগাবাইট ২৬/১১ স্মরণে মুম্বাইয়ে শাহরুখের আবেগঘন বক্তব্য

আফগানদের বিপক্ষে খেলা চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 119

এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালেই বাবার মৃত্যুসংবাদ পান শ্রীলঙ্কান অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোয় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভেল্লালাগের বাবা সুরঙ্গা ভেল্লালাগে মারা যান।

২২ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে দুবাইয়ে খেলা নিয়ে ব্যস্ত থাকলেও মাঠে দিনটা তার ভালো কাটেনি। আফগানদের বিপক্ষে এক ওভারে মোহাম্মদ নবি তার বল থেকে পাঁচ ছক্কা হাঁকান। তবে শ্রীলঙ্কা ম্যাচটি জিতে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে।

ভেল্লালাগের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীলঙ্কা ক্রিকেট পরিবারে। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছেন, কঠিন সময়ে পুরো জাতি ভেল্লালাগে পরিবারের পাশে আছে এবং মৃতের আত্মার শান্তি কামনা করেছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আফগানদের বিপক্ষে খেলা চলাকালে বাবার মৃত্যুসংবাদ পেলেন ভেল্লালাগে

প্রকাশের সময় : ০৮:৩২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫