Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 98

মাদকবিরোধী জাতীয় সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ কারা অধিদপ্তর ‘সেপ্টেম্বর ২০২৫’ মাসকে মাদকবিরোধী কার্যক্রমের মাস হিসেবে ঘোষণা করেছে। এ লক্ষ্যে দেশব্যাপী ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে ব্যাপক মাদকবিরোধী অভিযান শুরু করা হয়েছে।

আজ মঙ্গলবার সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বিশ্বব্যাপী মাদক সমস্যার প্রকটতা ক্রমশ বেড়ে চলেছে এবং বাংলাদেশের কারাগারসমূহও এ সমস্যার বাইরে নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কারা অধিদপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে বিশেষ কার্যক্রম গ্রহণ করেছে। কারাগারে আগত দর্শনার্থী, বন্দি এবং কর্মকর্তা-কর্মচারীদের উপর নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

একই সঙ্গে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচি পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন কারাবন্দি বা কর্মচারীদের ডোপ টেস্টের মাধ্যমে চিহ্নিত করে তাদের অধিকতর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ” মূলমন্ত্রকে সামনে রেখে কারাগারসমূহে আগত সমাজের বিপথগামী ব্যক্তিদের সংশোধন করা এবং তাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসন করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কারাবন্দিদের মধ্যে ডোপ টেস্ট কার্যক্রম শুরু

প্রকাশের সময় : ০৯:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫