Dhaka ১০:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 100

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল হত্যাচেষ্টা মামলায় জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জামিন শুনানি শেষে এ আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্নাত আলী।

এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. আসাদুল ইসলাম জালাল আহমদকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে জালালের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জালাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তিনি হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আবাসিক ছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ২৬ আগস্ট মধ্যরাতে তিনি রুমমেট মো. রবিউল হককে মারধর এবং ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন।

পরে জালালকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম ২৭ আগস্ট শাহবাগ থানায় হত্যাচেষ্টার অভিযোগ এনে মামলা করেন

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জামিন পেলেন ডাকসুর সেই ভিপি প্রার্থী জালাল

প্রকাশের সময় : ০৪:৩৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫