ঢাবিতে ডাকসু নির্বাচনে চক্রাকার শাটল সার্ভিস

- প্রকাশের সময় : ০৫:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 103
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটদানে সুবিধার্থে ক্যাম্পাসে বিশেষ শাটল সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ সার্ভিস চলবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্ভিসটি চক্রাকারে চলবে। রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস ভূতত্ত্ব বিভাগ থেকে শুরু হয়ে কার্জন হল, শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে পুনরায় ভূতত্ত্ব বিভাগে ফিরবে।
উল্লেখ্য, আগামীকাল ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
কর্তৃপক্ষের এই উদ্যোগকে শিক্ষার্থীরা স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতে ভোট দিতে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত সহজ হবে।




















