Dhaka ০২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও অবকাঠামো সংস্কারে অংশ নিতে চায় বিশ্বব্যাংক ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ

ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা, চাহিদা অনুযায়ী বাড়বে-কমবে দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 163

আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর। এক বছরের কম সময়ের মধ্যে শুরু হওয়া এই আসরের টিকিটের মুল্য অবশেষে প্রকাশ করেছে ফিফা। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে।

ফিফার ঘোষণায় জানা গেছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ৭ হাজার ২০০ টাকা (৬০ ডলার)। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় ৮ লাখ ৭ হাজার টাকা (৬৭৩০ ডলার)।

বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাঁদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত। কারণ দাম যেকোনো সময় বাড়তে বা কমতে পারে।’

এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার (প্রায় ৩ হাজার থেকে ৫৭ হাজার টাকা)। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ৬৯ থেকে ১,৬০৭ ডলার (প্রায় ৮ হাজার থেকে ১ লাখ ৯৩ হাজার টাকা)। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম আরও বেড়েছে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি ও কানাডার ২টি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ফিফা জানিয়েছে প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ ৪টি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি আতিথেয়তা প্যাকেজ। মেটলাইফ স্টেডিয়ামে (নিউ জার্সি) ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম ৪ লাখ ২০ হাজার টাকা (৩৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩,২০০ ডলার) পর্যন্ত।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতিমধ্যেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলসহ মোট ১৩টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফিফা বিশ্বকাপ টিকিটের মূল্য ঘোষণা, চাহিদা অনুযায়ী বাড়বে-কমবে দাম

প্রকাশের সময় : ১১:২৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫