Dhaka ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / 106

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন- ২০২৫ উপলক্ষে চার দিন সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এদিকে, ঢাবি প্রশাসনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি কল্পনাও করতে পারি না যে একটি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের নির্বাচন হবে, আর তার জন্য প্রশাসন চার দিন ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করবে।”

তিনি আরো বলেন, “পৃথিবীর উন্নত ও সভ্য দেশে জাতীয় নির্বাচন হলেও সাধারণ মানুষ তেমনভাবে টেরই পায় না। অথচ একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় পর্যায়ে যে পরিস্থিতি তৈরি হয়, তা অনেক দেশের জাতীয় নির্বাচনের কাছাকাছিও নয়।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাবিতে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫