Dhaka ০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত যানজট কমাতে বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর নওগাঁ সীমান্তে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার বাড়িভাড়া আকাশছোঁয়া, বিক্ষোভে উত্তাল স্পেনের রাজপথ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • / 255

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে। বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চাই, যাতে বারবার বিষয়টি বিঘ্নিত না হয়। বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ কয়েকটি পক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

এর আগে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা) বাতিল ঘোষণা করে। ওই রায়ের পর পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয় এবং ২০১১ সালের ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়। পরে এই আইন চ্যালেঞ্জ করে বিভিন্ন ব্যক্তি এবং সংস্থা রিট করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। এ সংশোধনীর বৈধতা নিয়ে ১৯৯৮ সালে হাইকোর্টে রিট দায়ের করা হয়। প্রাথমিক শুনানি ও হাইকোর্টের রায়ের পর সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়।

আজকের আপিল বিভাগের সিদ্ধান্তের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায়ের বিষয়ে পুনর্বিবেচনার সুযোগ সৃষ্টি হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি

প্রকাশের সময় : ০১:১৮:১৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫