Dhaka ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 243

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন অথবা ফলাফল বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েজ কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে ২০ অক্টোবর বিষয় বরাদ্দের তালিকা প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি প্রক্রিয়া শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মেধাক্রম ও ভর্তির নিয়ম:
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম তৈরি হবে মোট ১২০ নম্বরের ওপর। এরমধ্যে এসএসসি থেকে ১০, এইচএসসি থেকে ১০ এবং ভর্তি পরীক্ষার ১০০ নম্বর যোগ হবে। কলেজ ও বিষয় পছন্দ অনলাইনে দিতে হবে। ২০ অক্টোবর বিষয় বরাদ্দ প্রকাশ করা হবে। ২৫ অক্টোবর ভর্তি শেষ হবে এবং ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

প্রকাশের সময় : ০৪:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫