Dhaka ১২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু, ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • / 115

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৬ আগস্ট)।

গতকাল সোমবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এক সংবাদ সম্মেলনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, এ নির্বাচনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন।

চিফ রিটার্নিং অফিসার জানান, এ পর্যন্ত বড় কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও যাতে না ঘটে সে বিষয়ে নজরদারি অব্যাহত থাকবে। অসাম্য বা বৈষম্যের অভিযোগ লিখিত আকারে এলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া মঙ্গলবার বেলা ১১টায় সব ভিপি, জিএস ও এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে নির্বাচনী আচরণবিধি নিয়ে বৈঠক করবেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজের ছবি গোপন রাখতে চান, তারা ২৭ আগস্টের মধ্যে লিখিত আবেদন জমা দিতে পারবেন। শিক্ষার্থীদের আবেদনের ভিত্তিতে প্রকাশিত ভোটার তালিকা সাময়িকভাবে প্রত্যাহার করা হলেও সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দপ্তরের জন্য তা উন্মুক্ত থাকবে।

এদিকে বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিলের পর পুনরায় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা হলে বা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময় কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, ধর্মীয় অনুষ্ঠান বা স্থানে প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসুতে আজ থেকে প্রচারণা শুরু, ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

প্রকাশের সময় : ০১:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫