Dhaka ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ভর্তি সহায়তা ডেস্ক স্থাপন

নাহিদ হাসান, ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 278

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সহযোগিতা ও সহায়তার লক্ষ্যে ঢাকা কলেজস্থ রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ভর্তি সহায়তা ও হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।

আজ সকাল থেকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এই হেল্প ডেস্ক কার্যক্রম শুরু হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী রাজবাড়ী জেলার শিক্ষার্থীরা যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন, সেজন্য পরিষদের সদস্যরা সার্বক্ষণিক দিকনির্দেশনা, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে যাতে স্থানীয় পরিবেশে একধরনের আপন অনুভূতি পায় এবং প্রয়োজনীয় তথ্য সহজে পায়, সেটিই এ উদ্যোগের মূল লক্ষ্য।

ভর্তি সহায়তা ও হেল্প ডেস্কে শিক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা, ভর্তি পরীক্ষার বিভিন্ন তথ্য, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ে সহায়তা এবং দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

পরিষদের সদস্যরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং রাজবাড়ী জেলার শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষা জীবনে সহযোগিতার মাধ্যমে আরও উৎসাহিত হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রাজবাড়ী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ভর্তি সহায়তা ডেস্ক স্থাপন

প্রকাশের সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫