Dhaka ০৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

পবিপ্রবিতে বাহা’র বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন

পবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 273

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে টানা তিন সপ্তাহ ধরে আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। সম্প্রতি বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি এসোসিয়েশনের (বাহা) দেওয়া এক বিবৃতি প্রত্যাখ্যান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭ টায় শুরু হয় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি। বিক্ষোভে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আন্দোলনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশন(বাহা) এক বিবৃতিতে জানায় কম্বাইন্ড ডিগ্রির দাবিতে কিছু শিক্ষার্থী আন্দোলন করছে এবং আন্দোলনের সাথে বাহা একমত-এই মর্মে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার চালানো হচ্ছে। এরই মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত গণভোটে দেখা গেছে কম্বাইন্ড ডিগ্রির পক্ষে ৯২ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। একইসাথে পবিপ্রবির শিক্ষার্থীরাও একযোগে এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। এই বিবৃতির প্রতিবাদে শিক্ষার্থীরা মশাল মিছিল এবং মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।

এসময় লেভেল ১ সেমিস্টার ১ এর শিক্ষার্থী নুর ইসলাম পিয়াস বলেন,”ভিসি স্যার আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলেও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে কার্যকরী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের এই দাবি যতদিন না পর্যন্ত বাস্তবায়ন হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব।”

লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী শুদ্ধতা স্নেহা বলেন,”২১তম দিনে আমরা মশাল মিছিল করেছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের বিক্ষোভ মিছিল চালিয়ে যাব। পাশাপাশি আমরা বাহার বিবৃতিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি।”

উল্লেখ্য, গত সোমবার (৪ আগস্ট) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বাহাকে বর্জন করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পবিপ্রবিতে বাহা’র বিবৃতিকে প্রত্যাখান করে মশাল মিছিল ও মোমবাতি প্রজ্বলন

প্রকাশের সময় : ১২:২৮:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫