Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন জুলাই আন্দোলনে আহত তন্বী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • / 263

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন জুলাই অভ্যুত্থানে নির্মমভাবে আহত হওয়া সেই সানজিদা আহমেদ তন্বী।
সোমবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন তিনি। এর কয়েক দিন আগে মনোনয়ন ফরম কিনেছিলেন তিনি।
সানজিদা আহমেদ তন্বী ঢাবির ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
তবে তিনি গণমাধ্যমে আনুষ্ঠানিক কোনো মন্তব্য জানাতে রাজি হননি। ইশতেহার ঘোষণার পর গণমাধ্যমে কথা বলবেন বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিলেন জুলাই আন্দোলনে আহত তন্বী

প্রকাশের সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫