রাজবাড়ীতে ২দিনে চার ব্যবসায়ীর জরিমানা

- প্রকাশের সময় : ০৫:১৫:১১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
- / 109

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা গত দুই দিনে চারজন ব্যবসায়ীকে জরিমানা করেছে।
বুধবার রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করায় ধারায় ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৫১ ধারায় এ জরিমানা করা হয়।
এর আগে গত মঙ্গলবার রাজবাড়ী শহরের দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি। পণ্যের মোড়কজাতকরণ বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা এলাকার মেসার্স এস এম ফার্মেসী এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষন করায় পুলিশ লাইন্স এলাকার হোটেল গরীবে নেওয়াজকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, অভিযানকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করাসহ ধার্য্য মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার বিষয়ে সতর্ক করা হয়।
রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক ও জেলা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।























