Dhaka ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

মিটফোর্ডে ব্যবসায়ী খুন: অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 89

ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগ হত্যাকাণ্ডের অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

গত বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে সোহাগকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার সময় পথচারীরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি শুরু করে।

এ ঘটনায় নিহতের বোন মঞ্জুয়ারা বেগম (৪২) রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

নিহত সোহাগের বাড়ি বরগুনা সদরে। এক সময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি দীর্ঘদিন ধরে পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। তার দুই সন্তান—১৪ বছর বয়সী মেয়ে সোহানা ষষ্ঠ শ্রেণিতে এবং ১১ বছর বয়সী ছেলে সোহান চতুর্থ শ্রেণিতে পড়ছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার নান্নুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিটফোর্ডে ব্যবসায়ী খুন: অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫