সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
প্রতিরোধে খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ

রাজবাড়ীতে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশের সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 112

রাজবাড়ীতে গবাদি পশুর মধ্যে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষ করে ছোট ছোট বাছুর এ রোগে আক্রান্ত হচ্ছে। রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে প্রতিদিন গড়ে এ রোগে আক্রান্ত ১০ থেকে ১২টি গবাদি পশু নিয়ে আসছেন খামারিরা। রোগের প্রাদুর্ভাব বাড়ায় খামারিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা খামারগুলোকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য পরামর্শ দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় রয়েছে। সবগুলো কার্যালয়ের চিত্র একই রকম। প্রতিদিন গড়ে লাম্পি স্কিন রোগে আক্রান্ত সাত থেকে আটটি গবাদি পশু আসছে চিকিৎসার জন্য। জেলায় কতগুলো গরু এ রোগে আক্রান্ত হয়েছে সে হিসাব প্রাণিসম্পদ কার্যালয়ে নেই। তবে, এ রোগে আক্রান্ত যত গরু প্রতিদিন হাসপাতালে আসে তার চেয়ে তিন গুণ বেশি গরু এ রোগে আক্রান্ত এমনটিই ধারণা প্রাণিসম্পদ কর্মকর্তাদের।

রাজবাড়ী সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামে গিয়ে জানা যায়, গত দুই তিন বছর যাবৎ বর্ষা মৌসুমে এ রোগের প্রদুর্ভাব দেখা দেয়। খামারী আতিয়ার রহমান জানান, গত বছর তার চারটি গরু এ রোগে আক্রান্ত হয়। এবার একটি গরুর এ রোগ হয়েছে। বাড়িতে রেখেই চিকিৎসা দিচ্ছেন।

সিদ্দিকুর রহমান নামে একজন জানালেন, প্রায় এক মাস আগে তার একটি গরু মারা গেছে লাম্পি স্কিন রোগে। অনেক চেষ্টা করেছিলেন বাঁচাতে। কিন্তু পারেন নি।

গ্রাম পর্যাায়ে পশু চিকিৎসা করেন সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের বাসিন্দা জীবন পোদ্দার। তিনি জানান, ভ্যাকসিন দিলে এ রোগ থেকে রক্ষা পাওয়া যায়। এক ফয়েল ভ্যাকসিনের দাম ২৪শ টাকা। যেটি ১০টি গরুর দেওয়া যায়। এটি বেসরকারিভাবে সংগ্রহ করতে হয়। তিনি আরও জানান, গত এক মাসে সদর উপজেলার বিভিন্ন গ্রামে তিনি এ রোগে আক্রান্ত প্রায় দেড়শ গরুর চিকিৎসা করেছেন। তবে, আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে তার ধারণা।

গত বৃহস্পতিবার রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন খামারী লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুকে নিয়ে এসেছেন চিকিৎসার জন্য। এর মধ্যে বাছুরের সংখ্যাই বেশি। সদর উপজেলার দাদশী এলাকার বাসিন্দা তামিম হোসেন জানান, তার তিনটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। দুটি বড়, একটি ছোট। বড় গরু দুটি কিছু খাচ্ছে। ছোটটা খেতেই পারছে না, দাঁড়াতেও পারছে না। তাই হাসপাতালে এনেছেন। ডাক্তাররা দেখে টিকা দিতে বলেছেন। এটি একটি ছোঁয়াচে রোগ বলে জেনেছেন। তাদের এলাকায় বেশ কয়েকটি গরু এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, লাম্পি স্কিন রোগে সাধারণত বড় গরু মারা যায়না। বাছুর আক্রান্ত হলে তার মধ্যে কিছু মারা যায়। এটি ভাইরাসজনিত রোগ। এই রোগটি বাংলাদেশে আগে ছিলনা। ২০১৯ সালে প্রথম দেখা দেয়। এরপর থেকে প্রতি বছরই গ্রীষ্মের শেষে বর্ষার শুরুতে এই রোগের প্রাদুর্ভাব ঘটে। এটি থাকে ভাদ্র-আশি^ন পর্যন্ত। এই সময়ে আবহাওয়া স্যাঁতসেতে থাকে। বেশির ভাগ খামার এসময় অপরিষ্কার, অপরিচ্ছন্ন থাকে। যার কারণে মশা, মাছি, আঁঠালির উপদ্রব প্রচন্ড বেড়ে যায়। মশা, মাছি ও আঁঠালি এই ভাইরাস বহন করে। অসুস্থ গরুকে কামড় দিয়ে সুস্থ গরুকে কামড় দিলে সেটিও অসুস্থ হয়ে পড়ে। প্রথমে জ¦র হয়, তারপর গোটা হয় এবং পড়ে ঘা হয়ে যায়। এটি কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করেনা। প্রাথমিক চিকিৎসা হিসেবে জীবাণুনাশক দিয়ে ক্ষত ড্রেসিং করে মলম বা পাওডার লাগানো হয়। এই রোগের প্রতিশেধক ভ্যাকসিন এখনও তৈরি হয়য়নি। বিদেশে তৈরি হয়েছে। সেগুলো বেসরকারিভাবে আমদানীর অনুমতি দেওয়া হয়েছে। সেগুলো খামারীরা সংগ্রহ করে যাতে সুস্থ গরুকে দেয় সে পরামর্শ দিচ্ছেন। খামারে খামারে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেও তারা পরামর্শ দিচ্ছেন।

রাজবাড়ীতে কতগুলো গরু আক্রান্ত হচ্ছে সে পরিসংখ্যান নেই। তবে, গরু আক্রান্ত হচ্ছে সে খবর তারা পাচ্ছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রতিরোধে খামার পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ

রাজবাড়ীতে গবাদি পশুর লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব

প্রকাশের সময় : ০৫:২৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫