নৃশংস হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৬:৫১:২৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
- / 125

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নৃশংস হত্যার প্রতিবাদে শনিবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ জনগণ ও আরজিএইচএস ২৩ এর ব্যানারে রাজবাড়ী শহরের পৌর মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন হাসিবুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, রাকিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা এসব হত্যাকান্ডের জন্য বিএনপিকে দায়ী করে বলেন, বিএনপির লোকেরা এইভাবে যদি মানুষকে হত্যা করে ছাত্র-জনতা, মেহনতি মানুষ আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত আছি। এই বাংলাদেশে আমরা নিরাপদবোধ করছি না। প্রশাসন ্আমাদের সহযোগিতা করছে না। প্রশাসন আওয়ামী আমলের মত এখনও নির্দিষ্ট একটি দলের গোলামী করে আসছে। রাজবাড়ীতেও বিভিন্ন জায়গায় প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদার ভাগগুলো যায় কোথায়। তারা বলেন, আপনারা দায়িত্ব সামলাতে অক্ষম হলে ছাত্র-জনতা দায়িত্ব নিতে প্রস্তুত আছে।























