Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / 100

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আগামীকাল বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনীসহ বোর্ডের আওতাধীন ছয় জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাছরীন।

তিনি জানান, এ তিন বিষয়ের পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

আগামীকাল পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বুধবার সারাদিন পর্যবেক্ষণের পর বন্যা পরিস্থিতির উন্নতির খবর না থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

প্রকাশের সময় : ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫