রাজবাড়ীতে ৭ দিন ব্যাপী বৃক্ষমেলা শুরু

- প্রকাশের সময় : ০৮:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / 134

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ ¯েøাগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রাজবাড়ীর যৌথ উদ্যোগে রাজবাড়ী শহরের আজাদী ময়দানে সাত দিনব্যাপী বৃক্ষমেলা মঙ্গলবার শুরু হয়েছে। সকাল ১০টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সামাজিক বন বিভাগ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভ‚ইয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এমএম মাসুদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. শহিদুল ইসলাম, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. এসএম হান্নান, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সামাজিক বন বিভাগ, রাজবাড়ীর সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য মানুষের দায় রয়েছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় এখানে বনভূমি সৃষ্টির পর্যাপ্ত জায়গা নেই। তাই সরকারি উদ্যোগে সামাজিক বনায়নের মাধ্যমে বাড়িঘর, ফাঁকা মাঠ, সড়কের পাশে ও অফিস-আদালতের আশপাশে গাছ লাগাতে হবে।
আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡র থেকে শুরু হয়ে মেলা প্রাঙ্গন আজাদী ময়দানে এসে শেষ হয়। মেলায় সরকারি ও বেসরকারি পর্যায়ের ১০টি স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে ফলজ, বনজ, ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।























