Dhaka ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূ দীপার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / 105

রাজবাড়ীর পাংশায় গৃহবধূ দীপা রানী পাল আত্মহত্যার প্ররোচনা মামলার আসামী শাহাদাৎ মন্ডল (২৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। গত রবিবার সকাল সাড়ে ৯ টায় গাজীপুরের ভবানীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় বলেন বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০ ফরিদপুর কার্যালয়ের সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।

গত ১১ জুন বুধবার রাত সাড়ে ৯টা দিকে নিহত দীপা রানী পাল কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলো। পরদিন ১২ জুন ভোরে ৩ যুবক দীপা রানী পাল কে বাড়িতে রেখে যায়। এর কয়েক ঘন্টা পর ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে দীপা রানী পাল। এই ঘটনার দুইদিন পরে ১৩ জুন সন্ধ্যায় দীপা রানীর পিতা বাদী হয়ে পাংশা মডেল থানায় মেয়েকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ তুলে মো: সাগর খান,মো: সালাম, মো: মাসুদ ও মো: শাহাদাত এর নাম উল্লেখসহ ২/৩ জন কে অজ্ঞাত করে মামলা দায়ের করে।

ঘটনার পর থেকে এই মামলার এজাহার ভুক্ত আসামীরা আত্নগোপনে ছিলো। রোববার সকালে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুরের ভবানীপুর থানা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গৃহবধূ দীপার আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি গাজীপুর থেকে গ্রেফতার

প্রকাশের সময় : ০৯:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫