Dhaka ০৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জমির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ, পলাতক ভাগ্নে

একে আজাদ, পাংশা
  • প্রকাশের সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / 109

 জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে আকুল খান নামে এক বৃদ্ধকে গলায় গামছা পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগ্নে ইউনুস আলী পালাতক রয়েছে।  গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে। নিহত আকুল খান রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত জুলমত খানের ছেলে। অভিযুক্ত ইউনুস আলী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাংকুলা গ্রামের ইমদাদুল হকের ছেলে।

স্থানীয়রা জানায়, জমি নিয়ে আকুল খানের সাথে তার ভাগনে ইউনুস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা আকমলের সঙ্গে ভাগনে ইউনুস আলীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দিলে সেখানেই মারা যায় মামা আকুল খান।

নিহতের ছেলে আজাদ খান বলেন, ইউনুসের মা ২০ বছর আগে তার ভাগের সম্পত্তি আমার বাবার কাছে বিক্রি করে গেছে। গত ১ বছর ধরে ইউনুস আবারও ওই সম্পত্তির জন্য টাকা চায়। আমার বাবা টাকা দিতে অস্বীকার করে। সে অনেকদিন ধরেই আমার বাকাকে খুন করার হুমকি দিচ্ছিল। তার বাবা খুলুমবাড়ী বাজারে গেলে গামছা পেচিয়ে হত্যা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে একজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলীকে গ্রেফতারে অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জমির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগ, পলাতক ভাগ্নে

প্রকাশের সময় : ০২:২৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫