সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 102

রাজবাড়ীতে নাজমা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী মকিম মোল্লাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মকিম কালুখালী উপজেলার চরকুলটিয়া গ্রামের আজিজ মোল্লার ছেলে। নিহত নাজমা একই উপজেলার মাজবাড়ি ইউনিয়নের কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মানিক শেখের মেয়ে। তিনি গার্মেন্ট শ্রমিক ছিলেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন মকিম মোল্লা।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ ফেব্রæয়ারি সকালে মাজবাড়ি ইউনিয়নের কোমরপুর গ্রামের কাশমিয়া বিলপাড় থেকে নাজমা বেগমের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে কালুখালী থানার পুলিশ। ওইদিন নিহতের ভাই মো. ইমাম আলী বাদি হয়ে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে বেরিয়ে আসে নাজমা বেগমের দুটি বিয়ে হয়। মকিম ছিলেন তার দ্বিতীয় স্বামী। তার প্রথম স্বামীর নাম বিল্লাল শেখ। নাজমা তার প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়ায় মকিম ক্ষোভ থেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে।

রাজবাড়ী আদালতের পিপি অ্যাড. আব্দুর রাজ্জাক (২) জানান, আদালত দীর্ঘ শুনানী শেষে রায় দিয়েছেন। একই সঙ্গে দন্ডিত ব্যাক্তিকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। আসামির অনুপস্থিতিতেই রায় ঘোষণা করা হয়েছে। এ রায়ে তিনি সন্তুষ্ট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশের সময় : ০৭:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫