সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

অর্ধ শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা মিটার রিডার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 102

 রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মিটার রিডার রেজাউল ইসলাম মোক্তার অর্ধ শতাধিক গ্রাহকের বিল তুলে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী গ্রাহকরা গত বুধবার রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। ওই দিন রাতে রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে রেজাউলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত রেজাউল। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর গ্রামের সেলিম রেজার ছেলে।

ভুক্তভোগীরা জানান, রেজাউল সদর উপজেলার আলীপুর ও শহীদওহাবপুর ইউনিয়ন এলাকায় দীর্ঘ ১৫ বছর ধরে মিটার রিডার হিসেবে হিসেবে কাজ করছেন। যেকারণে এলাকার অনেকেই তাকে চেনেন জানেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দুটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুৎ বিল পরিশোধের নামে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সম্প্রতি বিদ্যুৎ অফিস থেকে ওই সব গ্রাহকদের বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়ার পর তারা বুঝতে পারেন রেজাউল তাদের সাথে প্রতারণা করেছে। তারা আরও জানান, বিলের টাকা নিয়ে সে গ্রাহককে বিলের কাগজে ভুয়া সীল ছাপ্পড় দেওয়ায় তারা রেজাউলের প্রতারণা বুঝতে পারেননি। এছাড়া নতুন সংযোগের কথা বলেও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে।

 ভুক্তভোগী এক গ্রাহক বলেন, রেজাউল দীর্ঘদিন তাদের এলাকায় মিটার রিডিং করেন। এজন্য তাকে বিশ্বাস করে ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত তার বিদ্যুৎ বিলের টাকা দিয়েছেন। সে বিলের কাগজের ওপর ব্যাংকের সীল মেরে, স্ট্যাম্প মেরে তাকে দিত। সীল ও স্ট্যাম্প দেখে মনে করতেন বিল পরিশোধ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে জুন মাসে বিদ্যুৎ অফিস তার ১৫ মাসের ১ লক্ষ ৩৩ হাজার টাকা বিল বকেয়া দেখিয়েছে। এভাবে রেজাউল অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে।

রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন অর রশীদ জানান, সাধারণত জুন এবং ডিসেম্বর মাসে বকেয়া বিদ্যুৎ বিলের বিরুদ্ধে অভিযান চালান। চলতি বছরের জুন মাসে অভিযানের পর তারা বিষয়টি জানতে পারেন। রেজাউল বেশ কিছু গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। ৪৬ জন গ্রাহকের কাছ থেকে টাকা নিয়েছে এমনটা জেনেছেন। এর সত্যতা পাওয়া গেছে। সত্যতা পাওয়ার পর তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সে অস্থায়ী চাকরি করতো। তিনি আরও জানান, ঘটনার পর থেকে রেজাউলকে বেশ কয়েকবার ফোন করা হয়। তার ফোন বন্ধ পাওয়া গেছে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, অভিযোগ পেয়ে তিনি বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ সুপারের সাথে ফোনে কথা বলেছেন। যত দ্রæত সম্ভব অভিযুক্তকে যেন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে বলেছেন। ভুক্তভোগী গ্রাহকদের বিলের যে বিষয় এটা বিদ্যুৎ বিভাগের সিদ্ধান্ত নেবে।

রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, এবিষয়ে রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে রেজাউল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন। মামলা নং ৫। পুলিশ রাতেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছিল। পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অর্ধ শতাধিক বিদ্যুৎ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা মিটার রিডার

প্রকাশের সময় : ০৭:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫