Dhaka ০৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টানা বৃষ্টিতে মধুখালীতে মরিচ চাষে বিপর্যয়, মণপ্রতি দাম ১০ হাজার টাকা পোরশায় মাদকবিরোধী অভিযানে চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার বন্ধ ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের সারাজীবন অন্যায়ের বিপক্ষে কথা বলেও আজ আমি অপরাধী : আইভী মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ১, আহত অন্তত ৭ ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী যশোরে এমপি গোলাম রসুলের বাড়ির সামনে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ গ্যাস সমস্যা নিয়ে কাজ করছে সরকার, তবে সমাধান প্রক্রিয়া সহজ নয়: তথ্য উপদেষ্টা পোরশায় ৮০৫ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার ৫ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

মুরাদনগরে গৃহবধূ ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 136

কুমিল্লার মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ, দেশব্যাপী অব্যাহত নারী নির্যাতন, হত্যা ও আত্মহত্যায় বাধ্য করার প্রতিবাদে এবং এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় রাজবাড়ী শহরের মিলেনিয়াম মার্কেটের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ক্রিস্টিয়া মারিও রেখা, সাংগঠনিক সম্পাদক ফারহানা মিনি, সংগঠক অ্যাড. নাজমা সুলতানা, সম্পা প্রামানিক প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি কুমিল্লার মুরাদনগরে যে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছে তা অন্ধকার যুগকেও হার মানিয়েছে। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। হত্যা, ধর্ষণের শিকার হচ্ছে। এসব ঘটনার শিকার হয়ে নারীরা ্আত্মহননের পথ বেছে নিচ্ছে। বাড়ছে অপহরণের ঘটনাও। এসব ঘটনায় উদ্বেগ জানিয়ে বক্তারা আরও বলেন, পৃথি[বী যেখানে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ পেছনের দিকে ধাবিত হচ্ছে। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা একটি দেশের অগ্রযাত্রায় বড় বাধা। নারী নির্যাতন বন্ধ ও এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুরাদনগরে গৃহবধূ ধর্ষণসহ দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

প্রকাশের সময় : ০৬:০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫