সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

শিশু সামিয়াকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • / 190

বাবা মায়ের অত্যন্ত আদরের মেয়ে সামিয়া আক্তার। বয়স মাত্র ছয়। অন্য শিশুদের মতো সেও স্বাভাবিক ছিল। যে বয়সে খেলাধুলা করে বেড়ানোর কথা সে বয়সে দুরারোগ্য রোগ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে থাকতে হচ্ছে তাকে। সামিয়ার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। চার মাস আগে  হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয় সামিয়া। বাবা মা তাকে নিয়ে যায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে নিয়ে চিকিৎসা করালেও কোনো উন্নতি দেখা যায় না। আস্তে আস্তে আরো বেশি অসুস্থ হতে থাকে সামিয়া। অসুস্থ হওয়ার পর থেকেই কথা বলতে পারে না। অবস্থার উন্নতি না দেখে তাকে নিয়ে যাওয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও কোন উন্নতি না দেখে  তাকে নেওয়া হয় ঢাকা  মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি করা হলে চিকিৎসক জানান, সামিয়ার মাথায় ব্রেন টিউমার। যার চিকিৎসার জন্য প্রয়োজন অনেক টাকার। টাকার অভাবে সেখানেও চিকিৎসা করাতে না পেরে তাকে নিয়ে আসা হয় বাড়িতে।

‎সামিয়া আক্তার রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সাইফুল সর্দার ও শিল্পী আক্তার দম্পত্তির মেয়ে। ‎বাবা সাইফুল সর্দারের সামান্য মাছের ব্যবসায় কোনো রকম দুমুঠো ডাল ভাত খেয়ে জীবন পার করে তারা। ঢাকা থেকে বাড়ি নিয়ে আসার পর সামিয়ার নানা আরশেদ শেখ নাতনি কে তার বাড়িতে নিয়ে আসে।

‎আরশেদ শেখ একই উপজেলার রতনদিয়া ইউনিয়নের  বাসিন্দা। পেশায় একজন দিন- মজুর। সরকারি রেলওয়ের জায়গায় একটা বাড়ি করে বসবাস করছে সে। তার অবস্থাও তেমন সচ্ছল না।  বর্তমানে সামিয়া তার নানার বাড়িতে আছে। নানা আরশেদ শেখ গ্রামের সবার কাছ থেকে সাহায্য নিয়ে নাতনি কে চিকিৎসা করাচ্ছে। এতেও ঠিক মত চিকিৎসা করাতে পারছে না। সামিয়ার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়ে বলেন, আপনাদের যাদের সামর্থ্য আছে তারা আমার নাতনি সামিয়ার পাশে দাড়ান, তার চিকিৎসার জন্য সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাহলে আমার নাতনি সুস্থ হয়ে  আবার স্বাভাবিক ভাবে বাঁচতে পারবে।

‎সামিয়ার মা শিল্পী আক্তার কান্না জড়িত কন্ঠে বলেন আমার মেয়ে সামিয়া অন্য সবার মতোই সুস্থ ছিল। হঠাৎ করেই অসুস্থ হয়ে যায় সে। অসুস্থ হওয়ার পর থেকেই কথা বলতে পারে না। হাঁটতেও পারে না। অভাবের সংসারে আমরা নিজেরাই ঠিক মত চলতে পারি না।একমাত্র মেয়েকে চিকিৎসা করাতে পারছি না টাকার অভাবে। মা হয়ে সন্তানের এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। সমাজের বিত্তবান ও  সরকারের কাছে আমি হাত জোর করে বলতেছি আপনারা সবাই আমার মেয়ের পাশে দাড়ান। আমার মেয়েটার জীবন টা বাঁচান। তাহলে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ থাকবো।

‎সামিয়ার নানী ভানু বেগম বলেন, অভাবের সংসারে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সুখে দুঃখে তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ করেই সামিয়া অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই খুব চিন্তায় পরে যাই। সামিয়ার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। সামিয়ার বাবা সামান্য মাছের ব্যবসা করে। সামিয়ার মা অন্যের বাড়িতে কাজ করে। আমরাও অসহায় পরিবার তবুও সামিয়ার চিকিৎসার জন্য সবটা দিয়ে চেষ্টা করছি। কিন্তু সামিয়ার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। যা আমাদের সাধ্যের বাইরে। আমার নাতনিকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন। তাহলে আমার নাতনি আবার সুস্থ হয়ে যাবে হেঁসে খেলে বেড়াবে।

‎কালুখালী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান জানান, সমাজসেবা অধিদপ্তর থেকে ছয়টা দুরারোগ্য রোগের জন্য ৫০ হাজার টাকা প্রদান করা হয়। যদি কেউ এই রোগের আওতায় পরে, তাহলে তারা যদি আমাদের কাছে আবেদন করে তাদের জন্য ৫০ হাজার টাকা করে প্রদানের জন্য সুপারিশ করা হয়। সামিয়া আক্তার যদি এই ছয়টা দুরারোগ্য রোগের মধ্যে পরে তাহলে অবশ্যই সমাজসেবা অধিদপ্তর তার পাশে থাকবে।

সামিয়াকে সাহায্য পাঠানোর ঠিকানা: অগ্রণী ব্যাংক পিএলসি কালুখালী শাখার হিসাব নং- ২০০০১৮৯৮৩৪৪৯ ( মা মোছাঃ শিল্পী খাতুন।  বিকাশ/নগদ ০১৩১৩-২৫৩৫৯৬ (নানা আরশেদ শেখ)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শিশু সামিয়াকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

প্রকাশের সময় : ০৫:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫