Dhaka ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেনীতে অভিযান চলাকালে ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে যুবকের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪ তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পাবেন সরকারি চাকরিজীবীরা অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন সেনাপ্রধান মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা, নিন্দা জানাল বাংলাদেশ মহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা: আন্তজেলা ডাকাতির প্রধান সন্দেহভাজন গ্রেফতার দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য লুটপাটতন্ত্র জারি করে পতিত সরকার এখান থেকে পালিয়ে গেছে: তিতুমীর ইরানকে ঘিরে পরোক্ষ লড়াইয়ে যুক্তরাষ্ট্র-চীন? ১৭২ প্রাণ বাঁচানো সেই পাইলটকে হাসপাতালে গিয়ে সম্মান জানালেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স

রোগী মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীলের সনদ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • / 102

রোগী মৃত্যুর ঘটনায় অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সনদ ৫ বছরের জন্য স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। এর ফলে আগামী ৫ বছর চিকিৎসা পেশায় যুক্ত থাকতে পারবেন না তিনি।

শনিবার (২১ জুন) বিএমডিসির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংস্থাটির শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইসমাইল পাটোয়ারী।

তিনি জানান, ৫ বছরের জন্য চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়েছে।
এ সময়ে তিনি কোনো রোগী দেখতে পারবেন না। এ ছাড়া বিভিন্ন অভিযোগে আরো ১২ চিকিৎসকের সনদ স্থগিত করা হয়েছে।

গত বছরের অক্টোবরে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তদন্ত কমিটির রিপোর্টে রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় চিকিৎসক মামুন আল মাহতাব স্বপ্নীল ও তার টিমের বিরুদ্ধে গুরুতর চিকিৎসা অবহেলার তথ্য উঠে আসে। একই সঙ্গে ল্যাবএইড হাসপাতালের এন্ডোস্কোপি ব্যবস্থাপনার ত্রুটি পাওয়া গেছে বলে জানায় কমিটি।

এসব অভিযোগ এবং ঘটনার যাচাই-বাছাই শেষে চিকিৎসক স্বপ্নীলের সনদ স্থগিত করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রোগী মৃত্যুর ঘটনায় ডা. স্বপ্নীলের সনদ স্থগিত

প্রকাশের সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫