Dhaka ১০:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন পত্নীতলায় ১৩০ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার রাণীনগরে সরকারি চাল জব্দের সংবাদ সংগ্রহে সাংবাদিককে হুমকি-লাঞ্ছিতের অভিযোগ রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে পাঁচ গুণী শিক্ষক সংবর্ধিত রাজবাড়ীতে বিশ্ব বসতি দিবসে আলোচনা সভা শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 123

সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি পরিদর্শনে গিয়ে স্থানীয় পাথর শ্রমিকদের বাধার মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জলবায়ু বন পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জাফলং পাথর কেয়ারি পরিদর্শন শেষে ফেরার পথে দুপুরে শ্রমিকরা উপদেষ্টার গাড়ি প্রায় ১০ মিনিট ধরে অবরোধ করে রাখেন।

জানা গেছে, শনিবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে যান দুই উপদেষ্টা। তারা সেখানে পিয়াইন নদী ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তারা গণমাধ্যমকে বলেন, ‘সিলেটের জাফলংসহ ৫টি পাথর কোয়ারি আর ইজারা দিবে না সরকার। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

দুই উপদেষ্টা বলেন, ‘লুটপাট বন্ধে স্থানীয় প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় তারা খুব দ্রুত সময়ের মধ্যে অবৈধ সকল পাথর ভাঙ্গার মিল সরিয়ে ফেলার নির্দেশনা দেন।

এ ঘোষণার পর ফেরার পথে জাফলংয়ের বল্লাঘাট এলাকায় তাদের গাড়ি আটকে দেয় স্থানীয় পাথর শ্রমিকসহ সংশ্লিষ্টরা। তারা গাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। পরে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সক্ষম হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দুই উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশের সময় : ০২:০৪:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫