Dhaka ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির বিশ্বকাপ ঘিরে সাইবার প্রতারণা, সতর্ক করল ক্যাসপারস্কি রাবেয়া-কাদের স্মৃতি পাঠাগারের উদ্যোগ: ওরা অকারণে নাটকের কুশীলবদের সংবর্ধনা নিলামে উঠছে ম্যারাডোনার ‘হাত দিয়ে গোল’ দেওয়া সেই ঐতিহাসিক বল অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড় রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

তান্ডব প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের ‘তান্ডব’

কালুখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 324

তান্ডব সিনেমা শো প্রচারে বিঘœ ঘটায় সিনেমা হলে তান্ডব চালিয়েছে বিক্ষুব্ধ দর্শকরা। হল মালিকের দাবি দর্শকরা সিনেমা হল থেকে দুইশ চেয়ার ও একটি স্ট্যান্ড ফ্যান লুট করে নিয়ে গেছে। ঈদের দিন ৭ জুন শনিবার রাতে রাজবাড়ীর কালুখালী বৈশাখী সিনেমা হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈদ উপলক্ষে কালুখালী উপজেলা শহরের রেল স্টেশন সংলগ্ন বৈশাখী সিনেমা হলে তান্ডব সিনেমা মুক্তি পায়। রাত সাড়ে ৯টার শোতে দর্শকরা সিনেমাটি দেখতে হলে যায়। রাত ৯টা ৩৫ মিনিটে সিনেমা শুরু হয়। কিছুক্ষণ চলার পর হঠাৎই শো বন্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর শো পুনরায় শুরু না হওয়ায় দর্শকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা হলে হৈ হুল্লোড় শুরু করে। এসময় বেশ কিছু চেয়ার ভাংচুর করা হয়।

বৈশাখলী সিনেমা হলের মালিক মনিরুল ইসলাম জানান, তান্ডব সিনেমা দেখতে তিনশ জনের মত দর্শক এসেছিল। রাত ৯টা ৩৫ মিনিটে সিনেমা শুরু হয়। ৫০ মিনিট চলার পর  সার্ভার জটিলতার কারণে শো বন্ধ হয়ে যায়। আধা ঘণ্টা পর দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। ওই সময় বেশ কিছু চেয়ার ভাংচুর হয়। হলের মধ্যে থাকা দুইশ চেয়ার এবং একটি স্ট্যান্ড ফ্যান দর্শকরা নিয়ে যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি তিনি কালুখালী থানাকে জানান। তবে পুলিশ আসার আগেই শো পুনরায় শুরু হয়। তিনি আরও জানান, কারা চেয়ার নিয়েছে তা ভিডিও দেখে শনাক্ত করার চেষ্টা করছেন। কয়েকজনকে চিনতে পেরেছেন। যেহেতু এটা পাবলিক ফাংশন, একারণে থানায় কোনো অভিযোগ দেননি।

কালুখালী থানার ওসি জাহেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তান্ডব প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকদের ‘তান্ডব’

প্রকাশের সময় : ০৮:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫