Dhaka ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • / 91

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন টিউলিপ সিদ্দিক। এ লক্ষ্যে তিনি ড. ইউনূসকে একটি চিঠিও পাঠিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ড. ইউনূসের লন্ডন সফরের সময় টিউলিপ এই সাক্ষাৎ চান। চিঠিতে তিনি লিখেছেন, তার বিরুদ্ধে ঢাকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

দুদকের দাবি, টিউলিপ বা তার মা বাংলাদেশে একটি ৭,২০০ বর্গফুট আয়তনের জমি ‘ক্ষমতার অপব্যবহার ও প্রভাব খাটিয়ে’ পেয়েছেন। এই অভিযোগ সরাসরি অস্বীকার করে টিউলিপ বলেন, তার বা তার পরিবারের বাংলাদেশে কোনো আর্থিক স্বার্থ নেই এবং তিনি কখনোই এমন জমির মালিক ছিলেন না।

চিঠিতে টিউলিপ আরও জানান, ড. ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলে তার খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কিছু প্রশ্ন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ পাবেন বলে মনে করেন।

টিউলিপ বলেন, তিনি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছেন এবং গত এক দশক ধরে হ্যাম্পস্টেড ও হাইগেটের মানুষের প্রতিনিধি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ তার হৃদয়ের খুব কাছের হলেও, তার জীবন গড়ে উঠেছে যুক্তরাজ্যে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশি কর্তৃপক্ষ তার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ না করে এলোমেলো একটি ঠিকানায় নোটিশ পাঠাচ্ছে এবং গণমাধ্যমে ধারাবাহিকভাবে অভিযোগ ফাঁস করছে। এমনকি প্রতিটি পদক্ষেপ আগে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, অথচ তার আইনজীবীদের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না।

টিউলিপের দাবি, তিনি বাংলাদেশের কোনো আদালত থেকে হাজিরার নির্দেশ বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে জানেন না। অথচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ-সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে, যা তিনি একটি ‘কল্পিত তদন্ত’ বলেই মনে করছেন।

এদিকে, টিউলিপের খালা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার শুরু হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তার ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধেও বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে।

এসব অভিযোগকে রাজনৈতিক প্রতিপক্ষের ছড়ানো অপপ্রচার হিসেবে বর্ণনা করে টিউলিপ জানান, এসব বিতর্ক যাতে ব্রিটিশ সরকারে বা সংসদীয় দায়িত্বে প্রভাব না ফেলে, সে চিন্তা থেকে তিনি নিজেই স্বেচ্ছায় পদত্যাগ করেন।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন লন্ডন সফরে যাচ্ছেন। এ সফরে তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড–২০২৫’ গ্রহণ করবেন। এছাড়া আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসে অংশ নেওয়া এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান টিউলিপ সিদ্দিক

প্রকাশের সময় : ০৪:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫