Dhaka ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত

কোরবানি দিতে গিয়ে আহত ১১০, ঢামেকে ভর্তি ৩

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • / 87

পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটি করতে গিয়ে অসাবধানতাবশত ১১০ জন ব্যক্তি আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই মৌসুমি কসাই।

শনিবার (৭ জুন) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।

রাত ৮টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে এখন পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে ১১০ জনের বেশি আহত এসেছেন। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর ঈদুল আজহার দিন অসাবধানতাবশত এমন আহত হওয়ার ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই। আবার নিজেদের গরু কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন এমন লোকজনও আছেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোরবানি দিতে গিয়ে আহত ১১০, ঢামেকে ভর্তি ৩

প্রকাশের সময় : ১০:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫