Dhaka ০৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
  • / 87

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও সহ-সভাপতি হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।

শুক্রবার প্রজ্ঞাপন জারি করে আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। ফারুকের কাজে সন্তুষ্ট হতে না পেরে গত বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা তাকে ডেকে জানিয়েছিলেন, সরকার তাকে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চায় না। ক্রীড়া উপদেষ্টার কথায় স্পষ্ট হয়ে যায়, ফারুকের সময় ফুরিয়ে গেছে। তবুও পদত্যাগ নিয়ে ভাবনায় খানিকটা সময় চেয়েছিলেন তিনি। এরপর অবশ্য কিছুটা শক্ত হয়ে জানিয়ে দেন, সুনির্দিষ্ট কারণ ছাড়া সভাপতির পদ থেকে পদত্যাগ করবেন না তিনি। তবে ৮ পরিচালকের অনাস্থায় আর কোনো পথ খোলা ছিল না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

প্রকাশের সময় : ০৬:১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫