Dhaka ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
শিক্ষাপ্রতিষ্ঠানে মেয়েদের জন্য খেলাধুলার পরিবেশ নিশ্চিত করতে হবে : প্রতিমন্ত্রী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাতপাতালে ভর্তি ১৯৩৫ টুঙ্গিপাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক

হজে গিয়ে অসুস্থ ৭৪ বাংলাদেশি, হাসপাতালে ২৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 131

চলতি বছর পবিত্র হজ পালনে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৭৪ জন বাংলাদেশি হজযাত্রী অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে বর্তমানে ২৬ জন সৌদি আরবের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শুক্রবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, এখন পর্যন্ত সৌদি হাসপাতালগুলোতে ৭৪ জন হজযাত্রী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ২৬ জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছেন। এছাড়াও সৌদি আরবের বিভিন্ন মেডিকেল সেন্টার থেকে ২২ হাজার ২৬৬ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে।

হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। এদের মধ্যে মক্কায় মারা গেছেন ৪ জন এবং মদিনায় ৫ জন।

চলতি বছর মোট ৫৪ হাজার ৪৯৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে, সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন, বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৯ হাজার ৯১৪ জন, হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হয় ২৯ এপ্রিল থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত।

এ বছর হজ অনুষ্ঠিত হবে ৫ জুন (চাঁদ দেখা সাপেক্ষে)। হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

বাংলাদেশের সরকারি হজ কোটা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ২০০ জনের জন্য এবং বেসরকারি হজ কোটা ৮১ হাজার ৯০০ জনের জন্য।

ধর্ম মন্ত্রণালয় বলছে, হজযাত্রীদের স্বাস্থ্য সচেতনতা ও চিকিৎসাসেবা আরও জোরদার করা হচ্ছে। সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের মেডিকেল টিম হজযাত্রীদের স্বাস্থ্যসেবা দিতে নিরলস কাজ করছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজে গিয়ে অসুস্থ ৭৪ বাংলাদেশি, হাসপাতালে ২৬

প্রকাশের সময় : ০৪:১৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫