বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মৃত্যুর কিছুদিন আগে গানে গানে বলেছেন, ‘দ্য শো মাস্ট গো অন’ ধামরাইয়ে নিজ গ্রামে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫ দিনের পরিভ্রমণ

ঢাকা কলেজ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / 147

চুনারুঘাট থেকে জৈন্তাপুর প্রাকৃতিক সৌন্দর্য, নেতৃত্ব ও স্কাউট চেতনাকে ধারণ করে পথে নামছেন চার রোভার সদস্য।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্যের একটি দল পাঁচ দিনের একটি বিশেষ পরিভ্রমণে রওনা দিতে যাচ্ছে। আগামী ২৫ মে শুরু হওয়া এই অভিযাত্রা শুরু হবে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা থেকে এবং ২৯ মে শেষ হবে সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

পরিভ্রমণকারী এই দলের নেতৃত্বে রয়েছেন রোভার স্কাউট আবদুল আজিজ। তাঁর সঙ্গে আছেন সহকারী দলনেতা মোঃ রাসেল, সদস্য আকরামুজ্জামান এবং মোঃ মুত্তাকিম ইসলাম মুসা। তাঁরা প্রত্যেকেই ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের নিয়মিত ও প্রশিক্ষিত রোভার সদস্য, যাঁরা ইতিপূর্বেও বিভিন্ন স্কাউটিং কার্যক্রম ও সেবামূলক উদ্যোগে অংশগ্রহণ করেছেন।

এই পরিভ্রমণের মূল উদ্দেশ্য হলো—প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসকে কাছ থেকে জানা, নেতৃত্ব দক্ষতা বিকাশ, সামাজিক দায়বদ্ধতা চর্চা এবং স্কাউটিংয়ের নীতি ও চেতনা বাস্তব জীবনে প্রয়োগ।

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার স্কাউটদের এমন কার্যক্রমের প্রশংসা জানিয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, শিক্ষার্থীদের বহুমাত্রিক বিকাশ বর্তমান সময়ের দাবি। আমরা সবসময় চাই, শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি কিছু স্বেচ্ছাসেবী কার্যক্রমের সাথে যুক্ত থাকুক, যেন নিজেরা আপন শক্তিকে ধারণ করতে পারে। ঢাকা কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীদের এমন স্বেচ্ছাসেবী মূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করেছে এবং সহযোগিতা অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এসময় ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

রোভার স্কাউটদের এ ধরণের কার্যক্রম তরুণদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ জাগ্রত করে। রোভার স্কাউটদের মানসিক ও শারীরিক বিকাশে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।

পরিভ্রমণ শেষে দলটি আগামী ৩০ মে জৈন্তাপুর থেকে ঢাকায় ফিরবে। দলের নিরাপদ যাত্রা ও সাফল্যের জন্য রোভার স্কাউটস এবং ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫ দিনের পরিভ্রমণ

প্রকাশের সময় : ১২:৩০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫