গুরুত্বপূর্ণ সংবাদ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণঅনশন শুরু

ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৪:১২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / 122

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণঅনশন শুরু হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় গণঅনশন ঘোষণা দেন সাবেক ব্যবসা অনুষদের ডিন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, ‘আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ অনশন কর্মসূচি পালন করব। কোনো প্রকার বিশৃঙ্খলা করব না। বিজয় নিয়েই আমরা ফিরব।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে জুম্মার নামাজের পর তৃতীয় দিনের মতো সমাবেশ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
এর আগে, দুপুর ২টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি শুরু করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
Tag :
























