Dhaka ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

পুলিশি বাধায় পণ্ড জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • / 101

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় টিয়ার শেল ও সাইন্ড গ্রেনেড ছুড়ে শিক্ষার্থীদের ছাত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে সেখানে কিছু শিক্ষার্থী অবস্থান করছেন বলে জানা গেছে। বুধবার বেলা পৌনে ১টার দিকে ককরাইল মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানান, আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবিতে বেলা পৌনে ১২টায় ক্যাম্পাস থেকে এই কর্মসূচি নিয়ে যমুনা অভিমুখে বের হন শিক্ষার্থীরা। তারা কাকরাইল মোড়ে এলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয়। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান তারা।

শিক্ষার্থী তাওহিদুল ইসলাম বলেন, আমাদের ট্যাক্সের টাকায় পুলিশ বেতন পায়। সে পুলিশ আমাদের গুলি করেছে। গ্রেনেড হামলা করেছে। আমরা জুলাই থেকে মুক্ত হতে পারি নাই।
জুলাই চলছে, চলবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রইস উদ্দিন বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর গুলি করা হয়েছে। আমি এর বিচার চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপিকে জবাব দিতে হবে। নতুবা আমরা রাস্তা থেকে যাচ্ছি না।
আমাদের লাশ যাবে।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো
আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশি বাধায় পণ্ড জবি শিক্ষার্থীদের ‘লংমার্চ টু যমুনা’ কর্মসূচি

প্রকাশের সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫