শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 102

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সুপরিকল্পিতভাবে পুশইন কার্যক্রম চালাচ্ছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক।

তিনি জানান, সম্প্রতি ভারত থেকে ২০২ জনকে বাংলাদেশে পুশইন করা হয়েছে এবং খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ২০২ জনকে পুশইনের চেষ্টা চালানো হচ্ছে।

বিজিবি মহাপরিচালক আরও বলেন, পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৯ জন রোহিঙ্গার সন্ধান পাওয়া গেছে, যাদের মধ্যে পাঁচজন ভারতে নিবন্ধিত।

এসব কার্যক্রমকে তিনি ‘সুপরিকল্পিত’ বলে আখ্যা দেন এবং বিষয়টি নিয়ে ভারতের প্রতি কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান।

৬০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডার নূরুল আমীন জানান, বিএসএফ-এর পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার উদ্যোগ চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সুপরিকল্পিতভাবে পুশইন করছে বিএসএফ : বিজিবি মহাপরিচালক

প্রকাশের সময় : ০৭:৩৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫