Dhaka ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইয়েমেনে ঘরছাড়া ২ লাখ মানুষ, শস্য ও লতাপাতা কুড়িয়ে খাচ্ছে শিশুরা! স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থী কম থাকার আশঙ্কা: সিইসি আবাসন মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধ : ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে কড়াকড়ির সিদ্ধান্ত স্থায়ী কমিটির বৈঠকে রেলওয়ের আয় বৃদ্ধির সুপারিশ সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত: রাষ্ট্রপতি প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী কমলো সোনার দাম ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • / 90

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত ১১ টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলনকারীদের কয়েকটি দলে ভাগ হয়ে শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

তাঁরা বলছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলেই কেবল তাঁরা সড়ক ছাড়বেন।

সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড় বন্ধ করে আন্দোলনকারীরা আলাদা আলাদা দলে ভাগ হয়ে স্লোগান দিচ্ছেন।
তাঁদের সবার স্লোগানের মূল বিষয় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা।

সেখানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়ব।’

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার) দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলা ব্লকেড দেব।
’ এ সময় জুলাই গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ারও দাবি জানান তিনি।

এর আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আ. লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

প্রকাশের সময় : ১২:০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫