রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইকবালের চার-ছক্কায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের নাটকীয় জয় নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায়
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

মঞ্চে জুমার নামাজ আদায় আন্দোলনকারীদের, সমাবেশ শুরু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 114

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে তৈরি মঞ্চে জুমার নামাজ আদায় করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৯ মে) দুপুরে মঞ্চের পেছনেই জুমা আদায় করেন তারা।

সরেজমিনে দেখা যায়, নামাজ শেষে এই মঞ্চে শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ। সমাবেশে অংশ নিতে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে দেখা গেছে আন্দোলনকারীদের।

বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত তারা যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর তারা যমুনার সামনে থেকে পোয়ারার সামনে সরে আসে। আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চলবে বলে জানাচ্ছেন আন্দোলনকারীরা।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত ১০টা থেকে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা। রাত ১০টায় যমুনার সামনে উপস্থিত হন হাসনাত। এরপর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মিছিল নিয়ে সেখানে জড়ো হন আন্দোলনকারীরা।

এদিকে যমুনার সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে যমুনার সামনে ডিউটিরত পুলিশের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি

মঞ্চে জুমার নামাজ আদায় আন্দোলনকারীদের, সমাবেশ শুরু

প্রকাশের সময় : ০২:৩৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫