গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা : শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১১:১৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / 127
রাজধানীর বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় নাম আসা দুই নারী শিক্ষার্থীর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার শিক্ষার্থীর নাম ফারিয়া হক টিনা। তিনি ইউনিভার্সিটি অব স্কলার্সের ইংরেজি বিভাগের শিক্ষার্থী।
শুক্রবার (৯ মে) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সকালে বনানী থানার ওসি একেএম মইনুদ্দিন বলেন, টিনাকে র্যাব-১ রাজধানীর নর্দা জগন্নাথপুরের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে। এরপর বনানী থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
ওসি আরও বলেন, আজ তাকে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে।
Tag :






















