Dhaka ১১:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 118

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। অবশ্য প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করলেও ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

স্নিগ্ধর জায়গায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন লে. কর্নেল (অব.) কামাল আকবর।

আজ রাতে যমুনার সামনে সংবাদ সম্মেলনে সিইওর পদ থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে উচ্চশিক্ষার বিষয়টি উল্লেখ করেন স্নিগ্ধ। তিনি বলেন, তাঁর পড়ালেখা এখনো বাকি আছে। সিইওর কাজ অনেক বেশি, সে জন্য এ পদ থেকে পদত্যাগ করেছেন এবং গভর্নিং বডিতে (পরিচালনা পর্ষদ) দায়িত্ব পালন করবেন।

রাজনীতিতে যোগ দিচ্ছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছাই আমার এখন নেই।’

গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। এ ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গণ–অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধকে শুরুতে এ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে তাঁকে এ ফাউন্ডেশনের সিইও করা হয়।

সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও কামাল আকবর বলেন, বাংলাদেশ যে নতুন পথে যাত্রা শুরু করেছে, সেই পথের দিশারি—যাঁরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন। এখন বাকিদের করার পালা।

সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেন স্নিগ্ধ। কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে আছেন সামসি আরা জামান, নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ, অর্থ সম্পাদক আহসান হাবিব এবং লিগ্যাল অ্যাডভাইজার মোস্তাফিজুর রহমান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইওর দায়িত্ব ছাড়লেন মীর স্নিগ্ধ

প্রকাশের সময় : ১১:০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫