Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই

সিরাপ নাকি ড্রপ, বাবা-মায়েদের যা জানা জরুরি

ডা. তানভির আহমেদ
  • প্রকাশের সময় : ০৬:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
  • / 221

ছোট বাচ্চাদের ওষুধ কেনার সময় সতর্ক হোন। ডাক্তার সিরাপ নাকি ড্রপ দিয়েছেন সেটা খেয়াল করুন। দোকানদারের উপড় অতিরিক্ত ভরসা আপনার বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে। একই ঔষধের ড্রপ এবং সিরাপ বা সাসপেনশনের ডোজ এক নয়। দেশে প্রতিদিন হাজার হাজার রোগী এই ভুল করছেন।

উদাহরণস্বরুপ নাপা বা প্যারাসিটামল যদি বলি- নাপা ড্রপ এর প্রতি ১ মিলিতে রয়েছে ৮০ মিলিগ্রাম প্যারাসিটামল। কিন্তু সিরাপে রয়েছে প্রতি চামচ বা ৫ মিলিতে ১২০ মিলিগ্রাম প্যারাসিটামল। যদি ডাক্তার আপনার বাচ্চাকে ১ মিলি নাপা ড্রপ লিখে থাকেন এবং আপনি ভুল করে ১ মিলি নাপা সিরাপ খাওয়ান তবে আপনার বাচ্চা পাবে মাত্র ২৫ মিলি গ্রাম প্যারাসিটামল যেখানে তার দরকার ৮০ মিলিগ্রাম। আবার উল্টা করে ভাবুন, ডাক্তার আপনার বাচ্চাকে লিখেছে ১ চামচ (৫ মিলি) নাপা সিরাপ। আপনি তাকে খাওয়ালেন ৫ মিলি নাপা ড্রপ। তাহলে আপনার বাচ্চা খাচ্ছে ৪০০ মিলিগ্রাম প্যারাসিটামল। যেটা বাচ্চার কিডনী এবং লিভার ক্ষতিগ্রস্থ করার জন্য যথেষ্ট।

একই ভাবে অনেক এন্টিবায়োটিক রয়েছে ড্রপ এবং সিরাপ উভয় ফরমেটে পাওয়া যায়। তাহলে ডাক্তার সিরাপ লেখার পর আপনি একই ডোজে ড্রপ খাওয়ালে বাচ্চার অনেক বেশি এন্টিবায়েটিক খেয়ে ফেলবে। ফলে ড্রাগের সাইড ইফেক্ট দেখা দিবে। দীর্ঘদিন এভাবে খেলে হতে পারে মৃত্যুও। অপর দিকে ডাক্তার ড্রপ লিখার পর বাচ্চাকে একই পরিমাণ সিরাপ খাওয়ানো হলে অপর্যাপ্ত ডোজ হবে। যার ফলে চিকিৎসা ব্যর্থতা এবং এন্টিবায়েটিক র‍্যাজিসট্যান্ট হবে।

(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিরাপ নাকি ড্রপ, বাবা-মায়েদের যা জানা জরুরি

প্রকাশের সময় : ০৬:১৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫