Dhaka ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 187

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অনলাইন মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব এই নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়, ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকির মতো সামাজিক মাধ্যমে কিছু চিকিৎসক ও অনলাইন ব্যক্তিত্ব যৌন উত্তেজক ওষুধ ও সামগ্রীর প্রচার করছেন। এতে অশ্লীল ভিডিও, বিজ্ঞাপন ও পোস্টের মাধ্যমে সমাজে নৈতিক অবক্ষয় ঘটছে এবং পারিবারিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নোটিশে আরও অভিযোগ করা হয়, দেশের পরিচিত সেলিব্রেটি ও শোবিজ তারকারাও এসব ভিডিও ও বিজ্ঞাপন প্রমোট করছেন টাকার বিনিময়ে। এতে তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

আইনি নোটিশে সরকারকে অনুরোধ জানানো হয়েছে, এসব অনলাইন কনটেন্ট বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে। তা না হলে ‘‘ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন’ হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করবে বলেও জানানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অশ্লীলতা ছড়ানোর অভিযোগে ডা. জাহাঙ্গীর কবির ও তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ

প্রকাশের সময় : ০৮:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫