Dhaka ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ঢাকা থেকে বিভিন্ন রুটে ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫ সহস্রাধিক যাত্রী ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা

রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • / 122

দেশে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে। সংকট সমাধানে আমাদের শেষ পর্যন্ত গণতন্ত্রের কাছেই ফিরে যেতে হবে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে।

ফিলিস্তিনে নারকীয় হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশে মঞ্চের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মান্না আরও বলেন, ‘ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা এবং ফিলিস্তিনিদের কষ্ট প্রকাশের ভাষা নেই। এই হত্যাযজ্ঞ এতটাই বর্বর, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়নি। আমরা এই বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছি। আমরা স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংহতি জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

সমাবেশ শেষ ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে প্রেস ক্লাবের সামনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে: মান্না

প্রকাশের সময় : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫