Dhaka ০৮:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ ‘সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের সঙ্গে নীতিগত ঐকমত্য, বিনিয়োগে জোর দিচ্ছে সরকার’ দুর্গাপূজায় ৫ দিন ব্যাংক বন্ধ কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লংমার্চ উপলক্ষে ঝিনাইদহ পুলিশ সুপারের সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তাপ, তেলের দাম ছাড়াল ১০৬ ডলার রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নওগাঁর তারিকুল ইসলাম রাজবাড়ীতে বিজ্ঞান মেলা, সম্মাননা পেলেন সেরা শিক্ষক ও কৃতী শিক্ষার্থীরা টাইগারদের বিপক্ষে জিততে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানদের

বুধবার প্রধান উপদেষ্টা ও বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 134

নির্বাচনী রোডম্যাপসহ বিভিন্ন বিষয় নিয়ে আগামী বুধবার (১৬ এপ্রিল) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে এবং বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, প্রধান উপদেষ্টার সাথে ওই বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই চাইব। তিনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন যাতে অনিশ্চয়তার যে একটা ভাব আছে, সেটা কেটে যায়।’

সালাহউদ্দিন বলেন, ‘আমরা বলব যে এটা যথেষ্ট সময়। তার আগে আমরা নির্বাচন কমিশনের সাথে আলোচনা করেছি।’

তারা জুনের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করতে পারবে। প্রধান উপদেষ্টাও ইতোপূর্বে আমাদের আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার জন্য তারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছেন।

বিএনপি নেতা বলেন, ‘যেহেতু বিভিন্ন বিষয়ে বিভিন্ন পক্ষের বক্তব্যে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, সেটি পরিষ্কার করার জন্য আমরা তাকে (প্রধান উপদেষ্টা) আহ্বান জানাব।’

এদিকে, গতকাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হব।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বুধবার প্রধান উপদেষ্টা ও বৃহস্পতিবার ঐকমত্য কমিশনের সাথে বৈঠক করবে বিএনপি

প্রকাশের সময় : ০৫:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫