Dhaka ০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’

বাংলাদেশের ঈদের তারিখ জানাল আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • / 159

বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র ঈদের তারিখ জানিয়ে দিয়েছে। আজ শনিবার সংস্থাটি বলছে, বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে। আর সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপিত হবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র তাদের এক্স অ্যাকাউন্টে আরবি ভাষায় একটি পোস্ট করেছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে করা এ পোস্টে তারা লিখেছে, “বাংলাদেশ: সোমবার ৩১ মার্চ, ঈদুল ফিতর। বাংলাদেশে এখন সূর্য অস্ত গেছে। আজ (সেখানে) ২৮ রমজান। কাল রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে।”

সৌদি আরব ও আরব বিশ্বের দেশগুলোতে আজ চাঁদের অনুসন্ধান করা হচ্ছে। এই আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রই জানিয়েছিল, আজ শনিবার আরব বিশ্বে চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে সৌদিসহ অন্যান্য দেশে সোমবার ঈদ হবে। আজ তারা জানাল বাংলাদেশেও সোমবার ঈদ হবে। যদিও তাদের এ ধারণা সঠিক হয় তাহলে বাংলাদেশ ও সৌদিতে একইদিনে ঈদ হবে!

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের ঈদের তারিখ জানাল আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র

প্রকাশের সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫