Dhaka ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ইরানকে ঘিরে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানছেন রোনালদো: পর্তুগিজ সংবাদমাধ্যমের দাবি মাদকবিরোধী বার্তায় বালিয়াকান্দীতে বিবাহিত-অবিবাহিতদের ফুটবল লড়াই বালিয়াকান্দিতে জমি বিরোধে নারী আহত, দেবরের বিরুদ্ধে অভিযোগ লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন বিক্ষোভে উত্তাল দিল্লি : ইন্টারনেট বন্ধ, আটক সাতশ’র বেশি সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় উদ্যোগ নিয়েছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার

ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাময়িক বরখাস্ত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / 167

মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযুক্ত হওয়ায় ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজধানীর বংশাল থানায় ফৌজদারি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা মামলায় ২০১৭ সালের ২৪ অক্টোবর জামিন লাভ করেন ফরিদপুর জেলার সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। ২০২৩ সালের ১৭ ডিসেম্বর ওই মামলায় তার নামে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ১৬ জুলাই তার নামে অভিযোগ গঠন হয়। পরে হাইকোর্ট থেকে ফৌজদারি মামলাটি ছয় মাসের জন্য স্থগিত ঘোষণা করা হয়। তবে অর্থ পাচার মামলার কার্যক্রম চালু থাকে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুভাষ চন্দ্র সাহাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০১৭ সালের ২৪ ডিসেম্বর থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফরিদপুরের সাবেক পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাময়িক বরখাস্ত

প্রকাশের সময় : ০৪:২৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫