Dhaka ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

অস্ত্রসহ বোরকা পরা পুরুষ আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 272

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকা থেকে বোরকা পরা দেশীয় অস্ত্রসহ জালাল উদ্দিন (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক জালাল উদ্দিন যশোর জেলার কোতয়ালী থানার আন্দুলপোতা গ্রামের আ. রশিদের ছেলে। সে যশোরের লেবুতলা ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মিলন হোসেনের চাচা।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে কালো রঙের বোরকা পরে বারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ঘোরাঘুরি করছিল। এ সময় তার চলাফেরায় সন্দেহ মনে হলে তাকে স্থানীয়রা তাকে আটক করে। পরে তার কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

কালীগঞ্জ বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকারিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোরকা পরা অবস্থায় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা যাচাই-বাছাই করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অস্ত্রসহ বোরকা পরা পুরুষ আটক

প্রকাশের সময় : ০৯:২০:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫