রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার কোচ সিমন্সের ভবিষ্যৎ নিয়ে তামিমের ইঙ্গিত কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতা ও কর্মচারী আহত তুরস্কে হামজাদের দুটি প্রীতি ম্যাচের আমন্ত্রণ কিরগিজস্তানের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড বই মুদ্রণ বন্ধ থাকবে: এনসিটিবি সত্যিই কি ৫০০ কোটি টাকার মালিক অনুপম ‘বাংলাদেশকে জবাব দিতে মুখিয়ে আছে আমাদের বোলাররা’ রিয়ালের তরুণ প্রতিভাকে দলে টানতে চায় আর্জেন্টিনা, চিন্তায় স্পেন ‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউটর

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে দায়িত্ব ছাড়েন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।

গত বছরের ১২ ফেব্রুয়ারি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হান্নান। ২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার। তবে এক বছর শেষ না হতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন।

১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন হান্নান।

কিন্তু তিনি বেতনটিকে আকর্ষণীয় মনে করেননি। কোচিংয়ে ক্যারিয়ার গড়তে চান সাবেক এই ক্রিকেটার। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। তিনি জানিয়েছেন, ‘গতকাল পদত্যাগপত্র জমা দিয়েছি।
এই মাসের শেষ পর্যন্ত (নির্বাচক পদে) আছি আরকি। এখন কোচিংয়ে মনোনিবেশ করব ডিপিএল দিয়ে। কয়েকটি দলের সঙ্গে কথাবার্তা চলতেছে, এখন দেখা যাক।’

হান্নান সরকার বলেন, ‘নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে স্বচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়।

কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান সরকার

প্রকাশের সময় : ০২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫